Law Lab
Law Lab
Print Media

চাঞ্চল্যকর ১০০ হত্যা মামলা নিয়ে শিশির মনিরের বই প্রকাশ-Dhaka Post

9 April 2022

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ বইটির লেখক আইনজীবী শিশির মনিরের প্রশংসা করে বলেন, এখন থেকে ২০-২৫ বছর পরে তখন হয়ত আমরা অনেকেই থাকব না। এত বছর পরে আইন অঙ্গনে আজকের খন্দকার মাহবুব হোসেনের মতো যারা থাকবেন তাদের মধ্যে একজন হবেন শিশির মনির। আমার বেঞ্চে যখন শিশির মনির দাঁড়াত তখন আমি খুব ভরসা পেতাম। আইনের ব্যাখ্যা এবং রেফারেন্সগুলো তুলে ধরেন তিনি। একজন জুনিয়র আইনজীবী আদালতের ভরসাস্থল হিসেবে দাঁড়াতে পারেন সে জন্য আমার সামনে জুনিয়রদের উদ্দেশ করে বলব আপনারা এমন একটা জায়গায় যান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, এ বইটি স্বর্ণখনির ন্যায় আইনজীবী ও বিচারকদের জন্য কাজে দেবে। এটা হ্যান্ডবুক হিসেবে থাকা উচিত।

জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, একজন তরুণ আইনজীবী হিসেবে শিশির মনির এ বই লেখার যে উদ্যোগ নিয়েছেন তা বিরল। তার এই লেখার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করছি।

জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান বলেন, আইন পেশায় ভালো করতে হলে, আইনটা ভালো করে পড়তে হবে। কিন্তু তা না করে আমরা শুধু শর্টকাট সিদ্ধান্ত খুঁজে বেড়াই। আইন পেশায় ভালো করতে হলে পড়ার কোনো বিকল্প নেই।    

জ্যেষ্ঠ আইনজীবী একেএম ফজলুল হক খান ফরিদ বলেন, একজন আইনজীবীর জীবন শুধু ওকালতি নয়। জীবনকে উপভোগ করতে হবে। একটা বিচার বিভাগের বার যদি সমৃদ্ধ না হয়, তাহলে বেঞ্চ (আদালত) সমৃদ্ধ হবে না।

বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, সৌদি কূটনীতিক খালাফ হত্যা, স্কলাস্টিকার ছাত্রী শাজনীন হত্যা, ইয়াসমিন ধর্ষণ ও হত্যা, এরশাদ শিকদারের মামলাসহ দেশের চাঞ্চল্যকর ১০০টি মামলা নিয়ে "An Overview of 100 Sensational Murder Cases of Bangladesh" বইটি প্রকাশিত হয়েছে।