Law Lab
Law Lab
Research

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ও সাইবার নিরাপত্তা আইন ২০২৩ (খসড়া) এর মধ্যকার তুলনামূলক বিশ্লেষণ

26 August 2023

ডিজিটাল সিকিউরিটি আইন যারপরনাই সমালোচিত। দেশে-বিদেশে সমালোচনার ঝড় বইছে। বিরোধীমত দমন ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ সমালোচনার মূল বিষয়বস্তু। অনলাইন জগতে মত প্রকাশের কারণে অসংখ্য নাগরিকগ্রেফতার ও হেনস্থার শিকার হয়েছেন।ছাত্র, শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মীসহ কেউই রেহাই পাননি। ভয়ের সংস্কৃতি তৈরিহয়েছে। অক্টোপাসের মত জড়িয়ে ধরেছে। সম্পাদকমন্ডলী, বুদ্ধিজীবী, দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা, দাতা সংস্থা,উন্নত দেশসমূহ এমনকি জাতিসংঘ এই আইনের অপপ্রয়োগে উদ্বেগ প্রকাশ করেছে। এহেন পরিস্থিতিতে সরকারডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার সিকিউরিটি আইনের খসড়া প্রস্তাব করেছে।ইতোমধ্যে কথা উঠেছে নতুন আইন মূলত পুরাতন আইনেরই রূপান্তর। উল্লেখযোগ্য কোন পরিবর্তন আনা হয়নি।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন প্রস্তাবিত আইনে নানামুখী গুরুত্বপ‚র্ণ পরিবর্তন আনা হয়েছে। ফলে এটিতুলনামূলক আলোচনার দাবি রাখে। এমনই একটি তুলনামূলক আলোচনা সকলের সামনে উপস্থাপন করা হলো। পাঠকরাইভালো-মন্দ বিচার করবেন। আমাদের এ প্রচেষ্টায় মত প্রকাশের স্বাধীনতা কিছুটা হলেও নিশ্চিত হোক এই প্রত্যাশা।