Research
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩
20 August 2024
ব্রিটিশ ভারতীয় শাসনামলে ভারতীয় দণ্ডবিধি (IPC, 1860) ১৮৬০ সালে, ভারতীয় সাক্ষ্য আইন (IEA, 1872) ১৮৭২ সালে এবং ফৌজদারি কার্যবিধি (CrPC, 1898) ১৮৯৮ সালে প্রবর্তিত হয়। ১৯৭৩ সালে ভারতীয় CrPC তে ব্যাপক পরিবর্তন আনা হয়। সময় ও যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এরপর সর্বশেষ ২০২৩ সালে IPC, IEA এবং CrPC তে মৌলিক ও পদ্ধতিগত ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সাথে সাথে আইনগুলোর পুরাতন নাম পরিবর্তন করে নতুন নাম প্রদান করা হয়েছে। উক্ত পরিবর্তনগুলোকে সহজবোধ্যভাবে উপস্থাপন করা ছিল সময়ের চাহিদা। সুতরাং সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো সহজবোধ্য করে তুলে ধরতেই আমাদের এই প্রচেষ্টা।