Law Lab
Law Lab
Research

স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭

6 July 2022

মুখবন্ধ

বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের ফলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। যার ফলে সম্পত্তি অধিগ্রহণের প্রয়োজনীয়তা অতীতের চেয়ে বেশি পরিলক্ষিত হয়। সে লক্ষ্যে স্থাবর সম্পত্তি অধিগ্রহণের প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার জন্য ১৯৮২ সালে প্রণীত Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 -কে রহিত করে ২০১৭ সালে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ প্রণীত হয়। উক্ত আইনটি ’অধিগ্রহণ’ শব্দটির অর্থ পূর্বের আইন থেকে আরো বিস্তৃত করা হয়। নতুন এই আইনে অধিগ্রহণে ইচ্ছুক ব্যক্তির পরিধি বাড়িয়ে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ সুস্পষ্ট করা হয়েছে। হুকুম দখলের ক্ষেত্রে সময়সীমা সুনির্দিষ্ট করা হয়েছে।

আশা করা যায় স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭- এর যথাযথ প্রয়োগের মাধ্যমে স্থাবর সম্পত্তির অধিগ্রহণ প্রক্রিয়া গতিশীল হবে। স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘমেয়াদি হয়রানি থেকে মুক্তি পাবে এবং স্বল্প সময়ে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যাশী ব্যক্তি বা সংস্থা অধিগ্রহণের উদ্দেশ্য পূরণে সক্ষম হবে।