Law Lab
Law Lab
Research

দ্বিমাসিক আইনি পর্যালোচনা ২০২৪

21 February 2024

দৈনন্দিন ঘটনাপ্রবাহে আইনের প্রয়োগ একটি চলমান প্রক্রিয়া। পরিবর্তনশীল বিশে^ যুগের চাহিদা এবং রাষ্ট্র ও জনগণের বৃহত্তর কল্যাণ বিবেচনায় নতুন নতুন আইন প্রণীত হয়। কোন ঘটনার বিচার করার জন্য প্রয়োজন হয় আইনের সঠিক ব্যাখ্যা ও বিশ্লেষণ। বিচারক ও আইনজীবীদের সৃজনশীল চিন্তা-ভাবনার প্রয়োগই আইনের বিধানকে জীবন্ত করে তোলে। সৃষ্টি হয় নজির। যা আইনজীবীরা ও অধঃস্তন আদালতের বিচারকরা অনুসরণ করে। এভাবেই নজিরসমূহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আমরা ২০২৪ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপীল বিভাগ (জানুয়ারি-ফেব্রুয়ারি) এর নজিরসমূহ পর্যালোচনা কের আপনাদের সামনে উপস্থাপন করছি।

আশা করি আমাদের এ ক্ষুদ্র প্রয়াসে আইনের শিক্ষক, ছাত্র, আইনজীবী, বিচারক ও আইন সচেতন নাগরিকরা উপকৃত হবেন। আমরা ভুল-ভ্রান্তির উর্দ্ধে নই। আপনাদের পরামর্শ আমাদের চলার পথের পাথেয়।